প্রকাশ :: ... | ... | ...

১৪ জুন প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরকে স্বাগত জানিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়, হাসপাতাল উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতির দাবি


সংযুক্ত ছবি

| ছবি: গিরিকণ্ঠ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখা দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দলটির নেতারা দাবি করেন, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি ও খুন-খারাবির ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। শুক্রবার (৬ জুন) কক্সবাজার শহরের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জেলা কর্মপরিষদ বৈঠকে এই বিষয়গুলো উঠে আসে। বৈঠকে সভাপতিত্ব করেন জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। বক্তারা অভিযোগ করেন, উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও চাঁদাবাজির মাধ্যমে কিছু গোষ্ঠী সুবিধা নিচ্ছে, ফলে উন্নয়ন কাজের মান নিয়েও প্রশ্ন উঠছে। একই সঙ্গে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির সমালোচনাও করা হয়। বৈঠকে প্রশাসনের প্রতি সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি ও সন্ত্রাস দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি ১৪ জুন প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরকে স্বাগত জানিয়ে জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, হাসপাতালের সেবা উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নের দাবি তোলা হয়।