প্রকাশ :: ... | ... | ...

ঈদুল ফিতর উপলক্ষে বান্দরবানের অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রীর ১০ লাখ টাকা বরাদ্দ


সংযুক্ত ছবি

| ছবি: গিরিকণ্ঠ

আসন্ন পবিত্র ঈদ উল ফিতর ২০২৬ উপলক্ষে বান্দরবান জেলার গরিব, দুস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে বিশেষ মানবিক সহায়তা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রাহমান । প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বান্দরবান-৩০০ (একমাত্র) সংসদীয় আসনের বিপরীতে ১০ লাখ টাকা মঞ্জুর করা হয়েছে। গত ১৪ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক চিঠিতে এই বরাদ্দের বিষয়টি নিশ্চিত করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশের প্রতিটি জাতীয় সংসদীয় আসনের জন্য ১০ লাখ টাকা করে মোট ৩০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী। জানা গেছে, পার্বত্য জেলা বান্দারবান -এ জাতীয় সংসদের আসন একটি হওয়ায় জেলার জন্য ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। একইভাবে পার্বত্য জেলা রাঙ্গামাটি ও খাগ্ড়াছড়ি জেলাও একটি করে সংসদীয় আসন অনুযায়ী ১০ লাখ টাকা করে বরাদ্দ পেয়েছে। স্থানীয় সংসদ সদস্যের পরামর্শ অনুযায়ী জেলার প্রকৃত দুস্থ ও অসহায় মানুষের মাঝে এই অর্থ মানবিক সহায়তা হিসেবে বিতরণ করা হবে। বিতরণ কার্যক্রমের তদারকি ও সঠিক হিসাব সংরক্ষণ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিবেদন দাখিল করার জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে দ্রুত এই অর্থ বিতরণের প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রধানমন্ত্রীর এই উদ্যোগের ফলে জেলার প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষের ঈদের আনন্দ আরও বাড়বে।