প্রকাশ :: ... | ... | ...

বান্দরবান সদর হাসপাতালে নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল দুই শ্রমিকের


সংযুক্ত ছবি

| ছবি: গিরিকণ্ঠ

বান্দরবান সদর হাসপাতালে নির্মাণাধীন সার্ভিস ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সাকিব (২০) ও কামরুল হাসান (৩৫)। তারা ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের মতে, ভবনের পাশে থাকা বৈদ্যুতিক মেইন লাইনের সঙ্গে একটি লোহার অ্যাঙ্গেল স্পর্শ করলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন। বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুল মান্নান আনসারী জানান, ঘটনাটির কারণ ও বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে।