| ছবি: সংগৃহীত
আলীকদম সেনানিবাস পরিদর্শন করেছেন জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (১৮ এপ্রিল) এই সফরে তিনি নবনির্মিত আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। রোববার (১৯ এপ্রিল) আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দেশের সমতল ভূমির পাশাপাশি দুর্গম পাহাড়ি ও জঙ্গল এলাকায় সেনাবাহিনীর কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পরিচালনার লক্ষ্যে এই প্রশিক্ষণ প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। এই স্কুলের মাধ্যমে সেনাসদস্যরা প্রতিকূল পরিবেশে কাজ করার জন্য প্রয়োজনীয় শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা এবং কৌশলগত দক্ষতা অর্জন করতে পারবেন। পরিদর্শনকালে সেনাবাহিনীর বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।