| ছবি: গিরিকণ্ঠ
সদ্য পদত্যাগকারী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে পুনরায় মন্ত্রিপরিষদে অন্তর্ভুক্ত করার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে “সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণ” ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন চাইথোয়াই মারমা। এতে বক্তব্য দেন সাবেক অধ্যাপক মধুমঙ্গল চাকমা, নারীনেত্রী নমিতা চাকমা, সমাজসেবক ধীমান খীসা, গাইনী বিশেষজ্ঞ আশুতোষ চাকমা, ব্যবসায়ী চৌধুরী মো. বেলালসহ শিক্ষার্থী ও স্থানীয় বিভিন্ন পেশার প্রতিনিধিরা। বক্তারা বলেন, দীপেন দেওয়ান একজন গ্রহণযোগ্য পাহাড়ি নেতা। তাঁকে মন্ত্রিসভার বাইরে রাখা হলে পার্বত্য চট্টগ্রামের সমস্যা আরও জটিল হতে পারে এবং সাম্প্রদায়িক আস্থার সংকট তৈরি হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।