বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় স্থানীয় তরুণ ও ক্রীড়াপ্রেমীদের উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে “বর্ষাকালীন ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬”। বৃহস্পতিবার (২১ মে) বিকাল ৩টায় রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। পুরো মাঠ ও আশপাশের এলাকায় সকাল থেকেই ক্রীড়াপ্রেমী দর্শক, খেলোয়াড় ও স্থানীয়দের ভিড়ে এক আনন্দঘন পরিবেশ তৈরি হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সুভাজয় তঞ্চঙ্গ্যার প্রাণবন্ত সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বান্দরবান জেলা বিএনপির সম্মানিত সদস্য শৈসাঅং মারমা। এ সময় স্থানীয় রাজনৈতিক, প্রশাসনিক ও ক্রীড়া সংগঠনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির, বান্দরবান জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হাইনুমং মারমা, রোয়াংছড়ি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ক্যসাইনু মারমা এবং সাবেক অর্থ সম্পাদক সাচিংথুই মারমা। উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, খেলাধুলা তরুণ সমাজের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা সম্ভব। তারা এমন উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান। তারা আরও বলেন, গ্রামীণ ও পাহাড়ি অঞ্চলে ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন তরুণদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বৃদ্ধি করে। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বিস্তৃত পরিসরে করার আহ্বান জানান অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মাঠে গড়ায় প্রথম ম্যাচ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে মুখোমুখি হয় রোয়াংছড়ি থানা একাদশ এবং রোয়াংছড়ি উপজেলা ট্যুরিস্ট গাইড একাদশ। খেলাটি শুরু থেকেই ছিল উত্তেজনাপূর্ণ ও উপভোগ্য, যেখানে দুই দলই সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করে দর্শকদের মন জয় করে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের টুর্নামেন্টে রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন এলাকার একাধিক শক্তিশালী দল অংশ নিচ্ছে। নির্ধারিত সময়সূচি ও কঠোর নিয়মকানুন মেনে পর্যায়ক্রমে সব ম্যাচ অনুষ্ঠিত হবে। তারা আশা প্রকাশ করেন, এই টুর্নামেন্ট স্থানীয় তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়াবে এবং নতুন প্রতিভা খুঁজে পেতে সহায়তা করবে।
জাতীয় অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৫–২০২৬ এর কর্ণফুলী অঞ্চলের ফাইনালে গোলরক্ষকের একটি ভুলে শিরোপা হাতছাড়া করেছে স্বাগতিক বান্দরবান দল। শনিবার (১৪ মার্চ) বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে চট্টগ্রামের কাছে ১–০ গোলের ব্যবধানে পরাজিত হয় বান্দরবান। খেলার প্রথমার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি। ফলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রয়ে। দ্বিতীয়ার্ধের ১৭ মিনিটের মাথায় ডি-বক্সের বাইরে ফাউল আদায় করে চট্টগ্রাম...
বান্দরবান জেলা স্টেডিয়ামে আগামীকাল শনিবার বিকাল ২টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫–২৬ এর ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠান। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর আয়োজনে এবং বান্দরবান জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে বান্দরবান অনূর্ধ্ব-১৭ ফুটবল দল এবং চট্টগ্রাম অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। গত ৫ মার্চ থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় মোট ৮টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে। গ্রুপপর্ব...
বান্দরবান স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে রোমাঞ্চকর লড়াইয়ের মধ্য দিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বান্দরবান জেলা দল। পুরো ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলেও বেশ কয়েকটি সহজ গোলের সুযোগ হাতছাড়া করে বান্দরবানের খেলোয়াড়রা। তবে শেষ মুহূর্তে পাওয়া এক গোলেই জয় নিশ্চিত করে অসীম ছোটনের নেতৃত্বাধীন দলটি। ম্যাচের শুরু থেকেই বান্দরবান দল আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে এবং প্রতিপক্ষ লক্ষ্মীপুর জেলার রক্ষণভাগে একের পর এক চাপ সৃষ্টি করে। আক্রমণের ধারাবাহিকতায় বান্দরবানের খেলোয়াড়রা প্রায় অর্ধডজন...
কর্ণফুলী অঞ্চলের অনূর্ধ্ব-১৭ ফুটবল প্রতিযোগিতায় নিজেদের মাঠে দুর্দান্ত পারফরম্যান্স ধরে রেখেছে বান্দরবান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে চট্টগ্রাম দলের সঙ্গে ১–১ গোলে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে উঠেছে স্বাগতিকরা। ম্যাচে বান্দরবানের পক্ষে সমতাসূচক গোলটি করেন প্রানসার একাদশের খেলোয়াড় সাই ম্রো। অন্যদিকে চট্টগ্রামের হয়ে একমাত্র গোলটি করেন আশরাফ। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সাই ম্রো। এদিকে বিকেলে একই গ্রুপের আরেকটি গুরুত্বপূর্ণ ম্য...
বান্দরবান জেলা স্টেডিয়ামে বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ জাতীয় ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ২টা ৩০ মিনিটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক শামিম আরা রিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাবেদ রেজা। এ সময় স্থানীয় ক্রীড়া সংগঠক, ক্রীড়া কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক ফু...