ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাধবী মারমা-র মনোনয়ন বাতিলের দাবিতে আপিল করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক চন্দ্রা চাকমা। রোববার (২৬ এপ্রিল) রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বরাবর এ আবেদন জমা দেন তিনি। আবেদনে চন্দ্রা চাকমার অভিযোগ, মাধবী মারমা বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য পদ থেকে যথাযথভাবে পদত্যাগ না করেই গত ২১ এপ্রিল সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন, যা আইনবিরোধী। তিনি দাবি করেন, জেলা পরিষদ আইন ও নির্বা...
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা পদত্যাগ না করেই জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। জানা গেছে, গত ২১ এপ্রিল তিনি নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেন। তবে ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থান জামা লুসাই নিশ্চিত করেন যে, মাধবী মারমা এখনো জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেননি। চেয়ারম্যান বলেন, “তিনি এখনো সদস্য হিসেবে আছেন। মৌখি...
পার্বত্য জেলা বান্দরবানে বিএনপির রাজনীতিতে এখন বইছে উত্তাল ঝড়। দলের দীর্ঘদিনের ত্যাগী ও রাজপথের লড়াকু নেত্রীদের চরমভাবে অবমূল্যায়ন করে, সাবেক আওয়ামী লীগ আমলের একজন বিতর্কিত সহকারী পাবলিক প্রসিকিউটরকে (এপিপি) সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন দেওয়ায় ক্ষোভে ফুঁসছে তৃণমূলের নেতাকর্মীরা। এই ‘রহস্যজনক’ মনোনয়ন পাহাড়ে বিএনপির অস্তিত্বকেই এখন বড়সড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। গত সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ৩৬ জন মনোনীত প্রার্থীর নাম ঘোষণার পরপরই বান্দ...
চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ নাসির উদ্দিন হেলালকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে বান্দরবান জেলা বিএনপি। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বান্দরবানে আগমন উপলক্ষে জেলা বিএনপির পক্ষ থেকে এক বর্ণাঢ্য সংবর্ধনার আয়োজন করা হয়। জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজার নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় দলীয় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে অনুষ্ঠানস...
পাহাড়ের রাজনীতিতে সংরক্ষিত নারী আসনকে ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করছে। বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি নিয়ে গঠিত এই আসন ঘিরে রাজনৈতিক অঙ্গন এখন সরগরম; কোথাও নীরব লবিং, কোথাও হিসাব-নিকাশ, আবার কোথাও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জোর আলোচনা চলছে। সময় যত গড়াচ্ছে, ততই বাড়ছে জল্পনা—শেষ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ আসনটি কি বান্দরবানের দখলে থাকবে, নাকি শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে অন্য জেলায় সরে যাবে? সাধারণ মানুষের মুখে এখন একটাই প্রশ্ন—“কে হচ্ছেন মহিলা এমপি?” বান্দরবানের রাজনীতিতে দী...