পরীক্ষামূলক প্রচার

Breaking News

রোয়াংছড়িতে আধুনিক প্রযুক্তির কৃষি কংগ্রেস অনুষ্ঠিত

রোয়াংছড়ি প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: গিরিকণ্ঠ
ছবি: গিরিকণ্ঠ

বান্দরবানের রোয়াংছড়িতে কৃষি প্রযুক্তির প্রসার ও কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সোমবার 'পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস' অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন। ‘পার্টনার’ প্রকল্পের অধীনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ইউএনও তাজমিন আলম তুলি। বক্তারা প্রান্তিক কৃষকদের আধুনিক চাষাবাদে দক্ষ করে তোলা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং কৃষি-উদ্যোক্তা তৈরির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতশত কৃষক-কৃষাণীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা পর্যায়ের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃষকরা নিজেদের মাঠ পর্যায়ের অভিজ্ঞতার কথা জানান এবং কৃষি কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন সমস্যার সমাধান গ্রহণ করেন। সরকারের উন্নয়নমুখী কৃষি নীতির সাথে কৃষকদের সম্পৃক্ত করা এবং নিরাপদ খাদ্য উৎপাদনের অঙ্গীকারের মধ্য দিয়ে এই বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাপন সরকার।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত