মিয়ানমারের চলমান অভ্যন্তরীণ সংঘাতের জেরে বান্দরবানের থানচি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা খুমি সম্প্রদায়ের ৪৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত সূত্রে জানা গেছে, মিয়ানমারের চিন রাজ্যের পালেতওয়া এলাকার কয়েকটি গ্রাম থেকে আসা এসব ব্যক্তি বৃহস্পতিবার গভীর রাতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত অতিক্রম করেন। শুক্রবার বিকেলে তাঁরা থানচি উপজেলার দুর্গম রেমাক্রী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হৈকো খুমি পাড়ায় আশ্রয় নেন। খবর পেয়ে বলিপাড়া জোনের আওতাধীন ৩৮ বিজিবি ব্যাটালিয়নের ছোট মধু বিওপির হাবিলদার মিজানুর রহমানের নেতৃত্বে একটি টহল দল অভিযান চালিয়ে তাঁদের নিরাপত্তা হেফাজতে নেয়। আটক ব্যক্তিদের মধ্যে নারী, পুরুষ ও শিশুও রয়েছে বলে জানা গেছে। বিজিবি সদস্যরা তাঁদের থানচির একটি দুর্গম পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করে হেফাজতে নেয়। স্থানীয় সূত্রগুলোর দাবি, সম্প্রতি মিয়ানমারের সীমান্তবর্তী অঞ্চলে সশস্ত্র সংঘাত তীব্র আকার ধারণ করায় খুমি জনগোষ্ঠীর অনেক পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এ পরিস্থিতিতে কয়েকটি পরিবার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয়ের চেষ্টা করেছে। বিজিবি সূত্র জানিয়েছে, আটক ব্যক্তিদের পরিচয় ও পরিস্থিতি যাচাই-বাছাই করা হচ্ছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্নের পর আন্তর্জাতিক সীমান্ত নীতিমালা অনুসরণ করে তাঁদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, থানচি উপজেলার বড় মদক সীমান্তের ৬৮ থেকে ৭২ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকা অত্যন্ত দুর্গম ও ঘন জঙ্গলে আচ্ছাদিত। ফলে এসব অঞ্চলে সার্বক্ষণিক নজরদারি বজায় রাখা চ্যালেঞ্জিং হওয়ায় সীমান্তরক্ষীরা বাড়তি সতর্কতা অবলম্বন করছেন। এদিকে মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিতিশীলতার কারণে সীমান্তবর্তী এলাকাগুলোয় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতির আরও অবনতি হলে সীমান্তমুখী মানুষের চাপ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, খুব শীঘ্রই রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এই তিন পার্বত্য জেলার জেলা পরিষদ, শরণার্থী বিষয়ক টাস্কফোর্স এবং উন্নয়ন বোর্ড পুনর্গঠন করা হবে। এ লক্ষ্যে পার্বত্য মন্ত্রণালয়ে কাজ চলমান রয়েছে বলে তিনি জানান। সোমবার (১১ মে) দুপুরে খাগড়াছড়ি সার্কিট হাউসে প্রশাসনিক কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। পার্বত্য চট্টগ্রামের সুষম উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, এ অঞ্চল...
দেশের তৃণমূল থেকে দক্ষ ক্রীড়াবিদ অন্বেষণের লক্ষ্যে দেশব্যাপী আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর বান্দরবান জেলা পর্যায়ের আসর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। রবিবার (১০ মে) দুপুরে পর্যটনকেন্দ্র প্রান্তিক লেকে সাঁতার প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে এই উৎসবের পর্দা নামে। সমাপনী দিনে বালক ও বালিকা বিভাগের ১০০ মিটার বুক সাঁতার, চিৎ সাঁতার, মুক্ত সাঁতার ও প্রজাপতি সাঁতার ইভেন্টে তীব্র প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়। এতে বালক বিভাগে সদর উপজেলার রাও ম্রো ও রেমচং ম্...
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মাকে বান্দরবানে প্রথম আগমনে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বান্দরবান প্রেসক্লাব। শনিবার শহরের প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রেসক্লাব নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক এন এ জাকিরসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিক নেতৃবৃন্দ নবনিযুক্ত সংসদ সদস্যের সফলতা কামনা করেন এবং বান্দরবানের উন্নয়ন ও পাহাড়ি জনগোষ্ঠীর কল্যাণে কার্যকর ভূমিক...
বান্দরবান, ০৭ মে ২০২৬: বান্দরবান পার্বত্য জেলায় নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোঃ ওহাবুল ইসলাম খন্দকার। বৃহস্পতিবার তিনি পুলিশ সুপারের কার্যালয়, বান্দরবানে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানান বিদায়ী পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। পরে আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে বিদায়ী পুলিশ সুপার মোঃ আবদুর রহমানের নিকট থেকে বান্দরবান পার্বত্য জেলার দায়িত্বভার গ্রহণ করেন মোঃ ওহাবুল ইসলাম...
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা পদত্যাগ না করেই জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। জানা গেছে, গত ২১ এপ্রিল তিনি নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেন। তবে ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থান জামা লুসাই নিশ্চিত করেন যে, মাধবী মারমা এখনো জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেননি। চেয়ারম্যান বলেন, “তিনি এখনো সদস্য হিসেবে আছেন। মৌখি...