পরীক্ষামূলক প্রচার

Breaking News

ঘরে-বাইরে বিশ্বকাপ উন্মাদনা, মোবাইলেই দেখা যাবে সব ১০৪ ম্যাচ

ডেস্ক রিপোর্ট
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরুর আর মাত্র একদিন বাকি। বিশ্বকাপকে ঘিরে ইতোমধ্যে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বাংলাদেশেও চলছে প্রিয় দলের পতাকা ওড়ানো, খেলা নিয়ে আলোচনা-সমালোচনা এবং ম্যাচ দেখার নানা প্রস্তুতি।

দেশের দর্শকদের জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টি-স্পোর্টস ও সময় টিভি সরাসরি সম্প্রচার করবে টুর্নামেন্টের সব ম্যাচ। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও থাকছে খেলা উপভোগের সুযোগ।

অফিশিয়াল স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে বায়োস্কোপ বিশ্বকাপের ১০৪টি ম্যাচই সম্প্রচার করবে। গ্রামীণফোন গ্রাহকরা বিশেষ প্যাকেজের মাধ্যমে নির্দিষ্ট ফি পরিশোধ করে পুরো টুর্নামেন্ট উপভোগ করতে পারবেন।

এছাড়া টফি প্ল্যাটফর্মেও থাকছে সব ম্যাচ দেখার সুবিধা। বাংলালিংক ব্যবহারকারীদের জন্য বিশেষ অফারের পাশাপাশি স্মার্টফোন, ল্যাপটপ ও স্মার্ট টিভিতে উচ্চমানের সম্প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে।

রবি গ্রাহকরাও ‘মাই রবি’ অ্যাপের মাধ্যমে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখতে পারবেন। এ জন্য বিশেষ সাবস্ক্রিপশন বা ডেটা প্যাক চালু করা হয়েছে।

বিশ্বকাপ শুরুর আগে দর্শকদের নিজ নিজ পছন্দের স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও প্যাকেজ সম্পর্কে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। ফলে যেখানেই থাকুন, মাঠের প্রতিটি মুহূর্ত উপভোগ করা যাবে হাতের মুঠোয়।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত