পরীক্ষামূলক প্রচার

Breaking News

সোনাইছড়িতে বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত আবু তাহের

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: গিরিকণ্ঠ
ছবি: গিরিকণ্ঠ

সোনাইছড়িতে বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত আবু তাহের

বান্দরবানের সোনাইছড়ি ইউনিয়নে বিএনপির এক নেতার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন সোনাইছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের।

স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের পর ইফতার শেষে একটি দোকানে চা পান করার সময় তার ওপর হামলা চালানো হয়। অভিযোগ করা হয়েছে, শুক্কুর এবং তার সহযোগী উচেমং নেতৃত্বে প্রায় ১৫ থেকে ২০ জনের একটি সন্ত্রাসী দল এই হামলা চালায়।

হামলাকারীরা লোহার রড, লাঠি, ছোরা, দা এবং হাতুড়ি দিয়ে আবু তাহেরের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।

এদিকে জানা গেছে, দুই দিন আগেও আবু তাহেরের ওপর হামলার চেষ্টা করা হয়েছিল। তবে সে সময় তিনি দ্রুত মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করায় রক্ষা পান।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত