বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে মাইন বিস্ফোরণে প্রাণহানির ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। সর্বশেষ সোমবার (৯ জুন) সকালে রেজু আমতলী সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে নিহত হয়েছেন আব্দুল খালেক (৩০) নামে এক রোহিঙ্গা শ্রমিক। এ নিয়ে মাত্র ১৬ দিনের ব্যবধানে একই সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে প্রাণ হারালেন পাঁচজন। স্থানীয় সূত্র জানায়, কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বসবাসকারী আব্দুল খালেক স্থানীয় শ্রমিকদের সঙ্গে সীমান্তঘেঁষা একটি পাহাড়ি কলাবাগানে কাজ করছিলেন। সকালে কাজের একপর্যায়ে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তার দুই পা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। সহকর্মীরা ঝুঁকি নিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলেও শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনাস্থলটি ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী সীমান্তের ৩৯ ও ৪০ নম্বর পিলারের মধ্যবর্তী এলাকা। স্থানীয়দের ধারণা, সেখানে আগে থেকেই অ্যান্টি-পার্সোনেল মাইন পুঁতে রাখা ছিল। এর আগে গত ২৪ মে তুমব্রু সীমান্তের ৪১ ও ৪২ নম্বর পিলারের মাঝামাঝি এলাকায় মাইন বিস্ফোরণে একসঙ্গে নিহত হন তিন পাহাড়ি শ্রমিক—অক্যমং তংচঙ্গ্যা (৪০), চিক্যং তংচঙ্গ্যা (৩৪) ও শৈফুচিং তংচঙ্গ্যা (৩২)। প্রথম বিস্ফোরণে একজন নিহত হওয়ার পর তাকে উদ্ধার করতে গিয়ে আরও দুইজন দ্বিতীয় বিস্ফোরণের শিকার হন। স্থানীয় ইউপি সদস্য অংসাই মারমা বলেন, “একজনকে বাঁচাতে গিয়ে আরও দুইজন প্রাণ হারিয়েছেন। তিনটি পরিবার একসঙ্গে তাদের উপার্জনক্ষম সদস্যদের হারিয়েছে।” স্থানীয় প্রশাসন, বিজিবি ও সীমান্তবাসীর তথ্যমতে, ২০২৪ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন ও অবিস্ফোরিত গোলার বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত এবং ৪০ জনের বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে বাংলাদেশি কৃষক, পাহাড়ি শ্রমিক, রোহিঙ্গা শরণার্থী এবং বিজিবি সদস্যও রয়েছেন। মাইন বিস্ফোরণে আহতদের অনেকেই স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন। প্রায় তিন বছর আগে মাইন বিস্ফোরণে একটি পা হারানো অং না থিং বর্তমানে ছোট একটি দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। তিনি বলেন, “অনেকেই সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু হারানো পা কেউ ফিরিয়ে দিতে পারবে না।” সীমান্ত এলাকায় মাইন অপসারণ ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি এলাকা পরিদর্শন করে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস এম সুজা উদ্দিন বলেন, “সীমান্তবর্তী এলাকার মানুষ নীরব মানবিক সংকটের মধ্যে বসবাস করছে। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ, মাইন অপসারণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে দ্রুত কার্যকর উদ্যোগ প্রয়োজন।” নাইক্ষ্যংছড়ির স্থানীয় সাংবাদিক মাহমুদুল হাসান বলেন, “সীমান্তে মাইন অপসারণে কার্যকর ব্যবস্থা নিতে হবে। নিরাপদ ভূখণ্ড ও নিরাপদ জীবন সীমান্তবাসীর ন্যায্য অধিকার।” এদিকে ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল...
নাইক্ষ্যংছড়িসীমান্তবর্তী দক্ষিণ মৌলভীকাটা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন প্রায় ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)। বিজিবি সূত্র জানায়, গত ২২ মে ২০২৬ রাত আনুমানিক ১০টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ৪৬ থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ মৌলভীকাটা গ্রামের জামে মসজিদের পশ্চিম পাশে একটি বেগুন ক্ষেতে এ অভিযান চালানো হয়। অভিযানকা...
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়, ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে মূলত এই দীর্ঘ ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত ৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২৫ মে নির্বাহী আদেশে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এই অতিরিক্ত ছুটির পরিবর্তে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আগামী ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করতে হ...
দেশের তৃণমূল থেকে দক্ষ ক্রীড়াবিদ অন্বেষণের লক্ষ্যে দেশব্যাপী আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর বান্দরবান জেলা পর্যায়ের আসর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। রবিবার (১০ মে) দুপুরে পর্যটনকেন্দ্র প্রান্তিক লেকে সাঁতার প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে এই উৎসবের পর্দা নামে। সমাপনী দিনে বালক ও বালিকা বিভাগের ১০০ মিটার বুক সাঁতার, চিৎ সাঁতার, মুক্ত সাঁতার ও প্রজাপতি সাঁতার ইভেন্টে তীব্র প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়। এতে বালক বিভাগে সদর উপজেলার রাও ম্রো ও রেমচং ম্...
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মাকে বান্দরবানে প্রথম আগমনে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বান্দরবান প্রেসক্লাব। শনিবার শহরের প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রেসক্লাব নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক এন এ জাকিরসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিক নেতৃবৃন্দ নবনিযুক্ত সংসদ সদস্যের সফলতা কামনা করেন এবং বান্দরবানের উন্নয়ন ও পাহাড়ি জনগোষ্ঠীর কল্যাণে কার্যকর ভূমিক...
নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নর বাহিরমাঠ সীমান্ত এলাকায় ৫ শতাধিক সেবাবঞ্চিত হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ঔষধ, শিক্ষা ও ক্রীড়া উপকরণ এবং বৃক্ষচারা বিতরণ করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)। সীমান্ত এলাকায় বসবাসরত মানুষের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে দুর্গম সীমান্তবর্তী এই এলাকায় মানবিক সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়। বিশেষ করে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত গরিব, অসহায় ও হতদরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। শনিবার...