বর্তমানে ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি ব্যঙ্গাত্মক অনলাইন প্ল্যাটফর্ম, যার নাম ‘ককরোচ জনতা পার্টি’। নাম শুনে রাজনৈতিক দল মনে হলেও এটি কোনো প্রথাগত দল নয়, বরং একটি ডিজিটাল ব্যঙ্গাত্মক উদ্যোগ। এই প্ল্যাটফর্মের জন্ম হয় ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর একটি মন্তব্যকে কেন্দ্র করে। ১৬ মে অভিজিৎ দিপকে এটি প্রতিষ্ঠা করেন। চালুর কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে এটি। বর্তমানে ইনস্টাগ্রামে এই প্ল্যাটফর্মটির অনুসারীর সংখ্যা প্রায় দুই কোটি ছাড়িয়েছে, যা ভারতের অনেক রাজনৈতিক দলের তুলনায় বেশি। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স থেকে আইনি নোটিশের কারণে অ্যাকাউন্ট সরিয়ে নেওয়া হয়, যেখানে এর দুই লাখের বেশি অনুসারী ছিল। এই উদ্যোগের মাধ্যমে তরুণদের মধ্যে বেকারত্ব, শিক্ষা ও সামাজিক অসন্তোষের মতো বিষয়গুলো ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরা হচ্ছে। অনেক রাজনীতিবিদ, অধিকারকর্মী ও শিল্পীও এর প্রতি সমর্থন জানিয়েছেন। এই প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে পুনে থেকে সাংবাদিকতায় স্নাতক করেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। তিনি আগে আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়া টিমে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন। এই উদ্যোগের সূচনা হয় প্রধান বিচারপতির একটি মন্তব্যকে কেন্দ্র করে, যেখানে তিনি এক শুনানিতে ‘তেলাপোকা’ শব্দ ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে সেই মন্তব্য ঘিরেই ব্যঙ্গাত্মকভাবে এই অনলাইন আন্দোলনের জন্ম হয়। পরে প্রধান বিচারপতি ব্যাখ্যা দেন যে তার বক্তব্য ভুলভাবে প্রচার করা হয়েছে।
আফগানিস্তানের পূর্বাঞ্চলে একাধিক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে নারী ও শিশুসহ বহু মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছে আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালেবান। তালেবান জানিয়েছে, দেশটির নাঙ্গরহার ও পাক্তিকা প্রদেশের বেসামরিক এলাকাগুলো লক্ষ্য করে এই হামলা চালানো হয়। নাঙ্গরহারের স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, শাহাবুদ্দিন নামের এক ব্যক্তির বাড়িতে হামলা হলে ওই পরিবারের নারী ও শিশুসহ প্রায় ২০ জন নিহত হন। অন্যদিকে পাকিস্তান সরকার বলেছে, সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতটি সন্ত্রাস...
রমজান মাস মুসলমানদের জন্য সংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের মাস। তবে এ সময় সঠিক খাদ্যাভ্যাস না থাকলে শরীরের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। চিকিৎসকদের মতে, দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে শরীরে পানিশূন্যতা, দুর্বলতা, মাথা ঘোরা এবং হজমজনিত সমস্যা দেখা দিতে পারে। তাই ইফতার ও সাহরিতে পুষ্টিকর ও পরিমিত খাবার গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলেন, ইফতারে অতিরিক্ত ভাজাপোড়া, তেল ও চিনি জাতীয় খাবার এড়িয়ে চলা উচিত। পরিবর্তে ফলমূল, পর্যাপ্ত পানি, ডাল, সবজি ও সহজপাচ্য খা...
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ফুটবল খেললেন জার্মান তারকা ফুটবলার ওজি। কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে সফরকালে শিশু-কিশোরদের সঙ্গে মাঠে নেমে খেলায় অংশ নেন তিনি। ওজির আগমনে শিবিরজুড়ে উৎসবের আমেজ তৈরি হয়। তরুণ রোহিঙ্গারা তাদের প্রিয় তারকার সঙ্গে খেলতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে। খেলাধুলার পাশাপাশি তিনি তাদের সঙ্গে সময় কাটান এবং অনুপ্রেরণামূলক কথা বলেন। মানবিক এই উদ্যোগের মাধ্যমে ওজি জানান, খেলাধুলা ভেদাভেদ ভুলে সবাইকে একত্রিত করতে পারে এবং কঠিন বাস্তবতার মাঝেও শিশুদের মুখ...
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি দুই দেশের দীর্ঘমেয়াদি সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন। চিঠিতে বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়। রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করে যুক্তরাজ্য তাদের সহায়তা অব্যাহত রাখার কথাও জানায়। এর আগে একই উপলক্ষে শুভেচ্ছা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট...
বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের সফলতা কামনা করেন। গত বুধবার ১৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউস থেকে পাঠানো এই চিঠি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এক্স হ্যান্ডলে প্রকাশ করে। অভিনন্দন বার্তায় ট্রাম্প বলেন, দুই দেশের অংশীদারত্ব পারস্পরিক শ্রদ্ধা এবং একটি মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিক অঞ্চ...