পরীক্ষামূলক প্রচার

Breaking News

পাকিস্তান–এর বিমান হামলায় পূর্ব আফগানিস্তানে নারী-শিশুসহ বহু হতাহতের অভিযোগ

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বিমান হামলার পর ধ্বংসস্তূপে পড়ে আছে একটি ক্ষতিগ্রস্ত গাড়ি ও আশপাশের ঘরবাড়ি। ছবি: বিবিসি
বিমান হামলার পর ধ্বংসস্তূপে পড়ে আছে একটি ক্ষতিগ্রস্ত গাড়ি ও আশপাশের ঘরবাড়ি। ছবি: বিবিসি

আফগানিস্তানের পূর্বাঞ্চলে একাধিক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে নারী ও শিশুসহ বহু মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছে আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালেবান

তালেবান জানিয়েছে, দেশটির নাঙ্গরহারপাক্তিকা প্রদেশের বেসামরিক এলাকাগুলো লক্ষ্য করে এই হামলা চালানো হয়। নাঙ্গরহারের স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, শাহাবুদ্দিন নামের এক ব্যক্তির বাড়িতে হামলা হলে ওই পরিবারের নারী ও শিশুসহ প্রায় ২০ জন নিহত হন।

অন্যদিকে পাকিস্তান সরকার বলেছে, সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতটি সন্ত্রাসী ঘাঁটি ও আস্তানাকে লক্ষ্য করে নির্দিষ্ট হামলা চালানো হয়েছে।

সম্প্রতি পাকিস্তানে এক আত্মঘাতী বোমা হামলার পর এই সামরিক অভিযান চালানো হয় বলে জানিয়েছে ইসলামাবাদ। তবে আফগানিস্তান এ হামলার নিন্দা জানিয়ে দাবি করেছে, এতে একাধিক বেসামরিক বাড়ি ও একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনাটি নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত