নাইক্ষ্যংছড়ি উপজেলার জামিরতলী এলাকায় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের অংশ হিসেবে স্থানীয় বৌদ্ধ মন্দিরে পানির সুবিধার্থে নিজ অর্থায়নে একটি পানির মোটর স্থাপন করেছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াবুল হক জিয়া।
এছাড়া মন্দিরে যাতায়াত সহজ করতে তিনি একটি রাস্তা নির্মাণে সহযোগিতা করেন।
যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে স্থানীয় শিশু-কিশোর ও তরুণদের মাঝে ফুটবলও বিতরণ করা হয়।
তার এসব উদ্যোগে স্থানীয় বাসিন্দা ও মন্দির কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড সামাজিক সম্প্রীতি ও তরুণদের ইতিবাচক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্থানীয়রা আরও জানান, জিয়াবুল হক জিয়ার মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে।