বান্দরবানের ঘুমধুম সীমান্তে গত ২৪ মে মাইন বিস্ফোরণে নিহত তিন তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মার্মা নিহত প্রত্যেক পরিবারের হাতে নগদ ১৫ হাজার টাকা ও ৩০ কেজি করে চাল তুলে দেন। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, মো. আবু তালেব এবং আমিনুল ইসলাম বাচ্চুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উল্লেখ্য, গত ২৪ মে ঘুমধুম সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে নিহত হন লেয়ারা চাকমা, অংকে মং চাকমা ও লিও মং চাকমা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় জেলা প্রশাসন এ উদ্যোগ নেয়। এদিকে একই দিনে পার্শ্ববর্তী তুইঙ্গাঝিরি সীমান্ত পয়েন্ট এলাকায় আরও এক তঞ্চঙ্গ্যা কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে। ৩৪ বিজিবি সূত্র জানিয়েছে, ওই কিশোর সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে গিয়ে মারা যায়।
ঈদুল আজহায় বান্দরবানে পর্যটকদের জন্য জেলা প্রশাসনের ৪টি নির্দেশনা পবিত্র ঈদুল আজহা ও অন্যান্য সময়ে দেশ-বিদেশ থেকে আগত পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে বান্দরবান জেলা প্রশাসন ৪টি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে। ২৫ মে জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনাগুলো দেওয়া হয়। এতে বলা হয়, পাহাড়ি অঞ্চলের ভৌগোলিক ঝুঁকি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং বর্ষা মৌসুম বিবেচনায় পর্যটকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের ৪টি নির্দেশনা হলো:...
শিশু রামিসা হত্যাকাণ্ড ও বান্দরবানের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে রবিবার শহরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে “বান্দরবান সচেতন ছাত্র সমাজ”। সমাবেশ থেকে পাহাড়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত, নারী নির্যাতন ও ধর্ষণের বিচার এবং সক্রিয় নিষিদ্ধ সংগঠনের সদস্যদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার আলটিমেটাম দেন আন্দোলনকারীরা। মানববন্ধনে বক্তারা বলেন, পাহাড়ে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভ...
কলা বাগানে কাজ করতে গিয়ে প্রাণ হারালেন তিন তঞ্চঙ্গ্যা বাসিন্দা; নিহতের সংখ্যা বেড়ে ৫, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ভালুকিয়া পাড়ায় মর্মান্তিক মাইন বিস্ফোরণে তিন নিরীহ বাসিন্দার মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার সকাল প্রায় ১১টার দিকে নিজেদের কলা বাগানে কাজ করতে গেলে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর পুঁতে রাখা মাইনের বিস্ফোরণে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, গত দুই বছরেরও বেশ...
বান্দরবান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আত্মসমর্পণ করতে গিয়ে জামিন নামঞ্জুর হওয়ায় সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফারুককে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ ও জামিন আবেদন করেন ফারুক। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময় এলাকায় প্রভাব বিস্তার করে নানা অভিযোগের জন্ম দেন ফারুক। নাম প্রকাশে অনিচ্ছুক ৬ নম্বর ওয়ার্ডের...
বান্দরবান সদর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বনরূপা পাড়া ছিদ্দিকী নগর এলাকার যুবলীগ নেতা হিসেবে পরিচিত হেলাল উদ্দিনকে মাদক মামলায় গ্রেফতার করেছে বান্দরবান সদর থানা পুলিশ। তিনি আব্দুর রবের ছেলে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে সদর থানার এএসআই ইব্রাহিম খলিলের নেতৃত্বে পুলিশের একটি দল বনরূপা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। থানা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১২ এপ্রিল দায়ের হওয়া একটি মাদক মামলায় (মামলা নং-১০) গত ৫ মে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বান্দর...