বান্দরবান সদর হাসপাতালে নির্মাণাধীন সার্ভিস ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সাকিব (২০) ও কামরুল হাসান (৩৫)। তারা ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের মতে, ভবনের পাশে থাকা বৈদ্যুতিক মেইন লাইনের সঙ্গে একটি লোহার অ্যাঙ্গেল স্পর্শ করলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন। বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুল মান্নান আনসারী জানান, ঘটনাটির কারণ ও বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে।
বান্দরবান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আত্মসমর্পণ করতে গিয়ে জামিন নামঞ্জুর হওয়ায় সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফারুককে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ ও জামিন আবেদন করেন ফারুক। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময় এলাকায় প্রভাব বিস্তার করে নানা অভিযোগের জন্ম দেন ফারুক। নাম প্রকাশে অনিচ্ছুক ৬ নম্বর ওয়ার্ডের...
বান্দরবান সদর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বনরূপা পাড়া ছিদ্দিকী নগর এলাকার যুবলীগ নেতা হিসেবে পরিচিত হেলাল উদ্দিনকে মাদক মামলায় গ্রেফতার করেছে বান্দরবান সদর থানা পুলিশ। তিনি আব্দুর রবের ছেলে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে সদর থানার এএসআই ইব্রাহিম খলিলের নেতৃত্বে পুলিশের একটি দল বনরূপা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। থানা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১২ এপ্রিল দায়ের হওয়া একটি মাদক মামলায় (মামলা নং-১০) গত ৫ মে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বান্দর...
বান্দরবানে চাঁদাবাজি, সাধারণ মানুষকে হয়রানি এবং সাংবাদিক পরিচয়ে হুমকি-ধমকির অভিযোগে মোঃ হাসান নামের এক ছাত্রলীগ নেতাকে গণপিটুনির পর পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত হাসান ৪ নম্বর সুয়ালক ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং দৈনিক দৈনিক প্রতিদিন কাগজ-এর বান্দরবান জেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। অভিযোগ রয়েছে, সাংবাদিক পরিচয়কে ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও নানা অপকর্ম চালিয়ে আ...
বকেয়া খাজনা পরিশোধে ভূমি মালিকদের প্রতি আহ্বান ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের রোয়াংছড়িতে আজ শুরু হচ্ছে ভূমিসেবা মেলা। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় সাধারণ জনগণকে দ্রুত ও সহজ ভূমিসেবা প্রদান করা হবে। এ উপলক্ষে গতকাল সোমবার (১৮ মে) রোয়াংছড়ি উপজেলা ভূমি অফিসে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে মেলার সার্বিক কার্যক্রম ও সেবাসমূহ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সহ...
হাম রোগীদের খোঁজ নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি সাচিং প্রু জেরী বান্দরবানের দুর্গম আলীকদম উপজেলায় সরকারি কর্মকর্তা, হেডম্যান-কারবারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় ও আইন-শৃঙ্খলা সভা। উপজেলার সার্বিক নিরাপত্তা, সামাজিক সম্প্রীতি, উন্নয়ন কর্মকাণ্ড এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাচিং প্রু জেরী। সভায় সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনজুর আলম। সভায় জনপ্রতিনিধি, প্...