পরীক্ষামূলক প্রচার

Breaking News

বান্দরবানের বালাঘাটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি: মানবিক সহায়তা বিতরণ

বান্দারবান প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: গিরিকণ্ঠ
ছবি: গিরিকণ্ঠ

বান্দরবানের বালাঘাটা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯টি পরিবারের মাঝে ত্রাণ ও মানবিক সহায়তা বিতরণ করেছে জেলা বিএনপি। দলটির পক্ষ থেকে ব্যক্তিগত তহবিল থেকে এসব সহায়তা প্রদান করেন জেলা বিএনপির সদস্যসচিব জাবেদ রেজা।

রোববার (৭ জুন) সকালে বালাঘাটা বাজার সংলগ্ন ক্ষতিগ্রস্ত এলাকায় এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নেতারা জানান, দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মানবিক ও সামাজিক দায়িত্ব। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরি করে ভবিষ্যতে আরও সহায়তার আশ্বাস দেন।

উল্লেখ্য, ৫ জুন সকালে বালাঘাটা মারকাস গলিতে তপন নামের এক বাসিন্দার ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে অন্তত ৯টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে কোনো প্রাণহানি ঘটেনি।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত