সংসদের ৩৩৪ নম্বর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা পার্বত্য তিন জেলা এবং সমতলের আরও দুই জেলার উন্নয়ন কর্মকাণ্ডসহ সার্বিক কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন।
এই দুটি সমতল জেলা হলো নোয়াখালী–৬ এবং নারায়ণগঞ্জ–৪ আসন। গত ৭ জুন ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনে তিনি প্রথমবারের মতো অংশ নেন এবং সেখানেই এই দায়িত্ব গ্রহণ করেন।
প্রথম অধিবেশনে যোগ দেওয়ার অভিজ্ঞতাকে জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে উল্লেখ করে তিনি দায়িত্ব পালনে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এক বার্তায় তিনি সংরক্ষিত পার্বত্য নারী আসনের এমপি নির্বাচিত করার পাশাপাশি সমতলের দুই জেলার উন্নয়ন সমন্বয়ের দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান এবং বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।