রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম চিম্বুলুই সীমান্তে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া এক বিজিবি সদস্যকে জরুরি ভিত্তিতে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে। বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) হাবিলদার মো. এলাহান মিয়া (৪৯) শনিবার দুপুরে কান্তালং বিওপি থেকে লিংক টহল চলাকালে হঠাৎ বাঁ হাত ও বাঁ পায়ে তীব্র ব্যথা ও অবশভাব অনুভব করেন। পরে তাঁকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বিজিবি সূত্র জানায়, সম্ভাব্য ‘লেফট সাইডেড হেমিপেরেসিস’ উপসর্গ দেখা দেওয়ায় তাৎক্ষণিকভাবে এয়ার ইভাকুয়েশনের ব্যবস্থা করা হয়। বেলা ২টা ৩৬ মিনিটে হেলিকপ্টারটি চিম্বুলুই বিওপি থেকে উড্ডয়ন করে নিরাপদে চট্টগ্রাম সিএমএইচে অবতরণ করে। বর্তমানে তিনি সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। বিজিবি আরও জানিয়েছে, সীমান্ত সুরক্ষায় নিয়োজিত সদস্যদের স্বাস্থ্য ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দুর্গম এলাকায়ও জরুরি চিকিৎসা ও উদ্ধার ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।
বান্দরবানে নতুন ধারার গণমাধ্যম “এশিয়া পোস্ট”-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে বান্দরবান প্রেস ক্লাবে এক বর্ণাঢ্য শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এডভোকেট মাধবী মারমা। তিনি বলেন, গণমাধ্যম দেশের উন্নয়ন, গণতন্ত্র ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সা...
পার্বত্য অঞ্চলে ক্রীড়া প্রতিভা বিকাশে সরকার একা নয়, সমাজের সব ক্রীড়াপ্রেমী ও সংগঠকদেরও এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেন, “পার্বত্য এলাকায় ইতোমধ্যে ঋতুপর্ণার মতো প্রতিভা তৈরি হয়েছে। ভবিষ্যতে আরও অনেক প্রতিভাবান খেলোয়াড় গড়ে তোলাই আমাদের লক্ষ্য।” রোববার বিকেলে চিংহ্লা মং মারী স্টেডিয়াম-এ অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্...
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মাকে বান্দরবানে প্রথম আগমনে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বান্দরবান প্রেসক্লাব। শনিবার শহরের প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রেসক্লাব নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক এন এ জাকিরসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিক নেতৃবৃন্দ নবনিযুক্ত সংসদ সদস্যের সফলতা কামনা করেন এবং বান্দরবানের উন্নয়ন ও পাহাড়ি জনগোষ্ঠীর কল্যাণে কার্যকর ভূমিক...
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ৪৯ জন বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৭ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করা হয়। এর আগে, গত বৃহস্পতিবার যাচাই-বাছাই শেষে মোট ৪৯ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। তালিকায় ক্ষমতাসীন বিএনপির ৩৬ জন প্রার্থী রয়েছেন। এছাড়া তাদের সঙ্গে থাকা স্বতন্ত্র জোটের একজন এবং জামায়াত জোটের ১২ জন প্রার্থী বৈধতা পেয়েছেন। বিএনপির প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য নাম রয়েছেন সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহা...
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাধবী মারমা-র মনোনয়ন বাতিলের দাবিতে আপিল করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক চন্দ্রা চাকমা। রোববার (২৬ এপ্রিল) রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বরাবর এ আবেদন জমা দেন তিনি। আবেদনে চন্দ্রা চাকমার অভিযোগ, মাধবী মারমা বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য পদ থেকে যথাযথভাবে পদত্যাগ না করেই গত ২১ এপ্রিল সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন, যা আইনবিরোধী। তিনি দাবি করেন, জেলা পরিষদ আইন ও নির্বা...