হাটহাজারীতে রিবাত ও আদম কেয়ার গ্লোবাল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে “সবার জন্য কুরবানী ২০২৬” কর্মসূচি এবং কোরআন শরীফ হাদিয়া বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওশীন আরজান হেলাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাজিরহাট কলেজের সভাপতি, আদম কেয়ার গ্লোবাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, স্বপ্নদ্রষ্টা ও প্রধান সমন্বয়ক।
এছাড়াও উপস্থিত ছিলেন আদম কেয়ার গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহমুদুল হাসান ফরহাদ।
বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং ধর্মীয় ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়াই এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য।
অনুষ্ঠানটি ২০২৬ সালের ২৯ মে, শুক্রবার হাটহাজারীর মীর বাড়ি, মীরের হাট, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়।